শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতের শারজায় যমুনা ব্যাংক পিএলসি. কর্তৃক NRB’s গেট টুগেদার অনুষ্ঠান

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় যমুনা ব্যাংক পিএলসি. কর্তৃক NRB’s গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রেদোয়ান-উল করিম আনসারি, মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং রবিন রাজন সাখাওয়াত।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক ও বর্তমান সভাপতি এবং বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোঃ ইসলাম প্রবাসী ভাইদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।

 

আরও দেখুন

সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *