শিরোনাম

সোনালী ব্যাংকের ৩ জেনারেল ম্যানেজারকে বিদায় সংবর্ধনা’

দীর্ঘ প্রায় ৩ দশকের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির তিন জন জেনারেল ম্যানেজার। বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে তাদের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অবসর গমনকারী তিন জেনারেল ম্যানেজার হলেন, কোম্পানি সেক্রেটারি জনাব তাওহিদুল ইসলাম (চাকরিকাল: ০২ আগস্ট ১৯৯৫ হতে ৩০ মে ২০২৫), জনাব মীর হাসান মোহাঃ জাহিদ (চাকরিকাল: ০২ আগস্ট ১৯৯৫ হতে ৩১ মে ২০২৫) ও জনাব মো. সাইফুল আজিজ (চাকরিকাল ০১ আগস্ট ১৯৯৫ হতে ২৪ মে ২০২৫)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিন জেনারেল ম্যানেজার তাদের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জিএমগণের ব্যাংকের প্রতি অবদান তুলে ধরেন এবং তাদের সুস্থ ও আন্দনময় অবসর জীবন কামনা করেন।

আরও দেখুন

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মানোন্নয়নে গুরুত্ব

সহকারী পরিচালক কল্লোল হাসানের নেতৃত্বে জনবান্ধব সেবার প্রত্যাশা: সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রত্যাশী মানুষের ভোগান্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *