সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার মতিঝিলে পিছিয়ে পড়া অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম ১১ জানুয়ারি ব্যাংকের কর্পোরেট শাখায় উপস্থিত থেকে দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, কর্পোরেট শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শামসুল কবীর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জনসেবায় গুরুত্ব দিচ্ছে লালমনিরহাট জেলা খাদ্য অফিস
লালমনিরহাট প্রতিনিধি: ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা ও সরকারি খাদ্য ব্যবস্থাপনায় …
businessbarta.com সবার জন্য businessbarta.com