শিরোনাম

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ০১ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মোঃ মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্ট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- লক্ষ্মীপুর সদরে দত্তপাড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, নোয়াখালীর সুবর্ণচরে জনতা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, যশোরের চৌগাছায় দশপাখিয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, সাভারে দক্ষিন কাউন্দিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট, হবিগঞ্জের মাধবপুরে শাহাপুর নতুন বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট, ফেনীর পরশুরামে সুবার বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *