সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশন এর উদ্বোধন করেছে। ১৭ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইফটের মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ ও সেন্ট্রাল এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সিডো বেস্তানি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব আকমল হোসেন, সুইফট ইন্ডিয়ার রিজিওনাল হেড জনাব কিরন শেঠী এবং সুইফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিস অর্পিতা ঘোষ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
আরও দেখুন
ফিফা বিশ্বকাপে পারফরম্যান্সের পর এবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের পর এবার নিজের দেশ বাংলাদেশে ফিরছেন …
businessbarta.com সবার জন্য businessbarta.com