শিরোনাম

সোশ্যাল ইসলামী ব্যাংক-এর হজ বুথ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মানিত হজ যাত্রীদের জন্য সার্বক্ষণিক, দ্রুত ও উত্তম সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ২০ মে হজ বুথটি উদ্বোধন করেন। এসময় হজ অফিসের পরিচালক ও যুগ্মসচিব জনাব মোঃ সাইফুল ইসলাম, ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুল হামিদ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আমিনুর রহমান, উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব ওয়াহিদুুল ইসলাম চৌধুরী, বনানী শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মঈনউদ্দিন হোছাইন, শরীয়াহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব জনাব সৈয়দ জয়নুল আবেদীন, দক্ষিণখান শাখার ব্যবস্থাপক জনাব এ.টি.এম. সাখাওয়াৎ হোসাইন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ যাত্রীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *