হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সী মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি জনাব এম. শাহাদাত হোসাইন তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব জনাব ফারুক আহমেদ সরদার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য জনাব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়াও সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ এজেন্সী মালিকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জনাব জাফর আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, ধর্মপ্রাণ মানুষের আজন্ম লালিত স্বপ্ন হচ্ছে হজ ও ওমরাহ পালন করা। হজ ও ওমরাহ যাত্রীদের এ স্বপ্ন পূরণে আমাদের ব্যাংক সবসময় সবধরনের সেবা প্রদানে সচেষ্ট আছে। হাবকে হজ কার্ড, ইসলামী ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরণের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ ব্যবস্থাপনা আগের চেয়ে এখন অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে। হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সার্বিক সহযোগিতা করতে ব্যাংক ও হাব একসাথে কাজ করছে।
আরও দেখুন
স্বপ্ন থেকে সাফল্যের মঞ্চে: অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে রাজধানীর …
businessbarta.com সবার জন্য businessbarta.com