শিরোনাম

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান গোলাম মোস্তফা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান লিপকন দায়িত্ব পেয়েছেন।

গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মোঃ গোলাম মোস্তফাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গোলাম মোস্তফা তেজগাঁও কলেজের শিক্ষার্থী । তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে রাজপথে লড়াই করেছেন। এ সময়ে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন।
স্থানীয়দের মতে, তার দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় ছাত্রদল তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে।
নবনির্বাচিত সহ-সভাপতি গোলাম মোস্তফা ছাত্রদের অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং দল ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

জামালপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী জনসভা

আলী আকবর,জামালপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *