মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজ মাঠে আজ ‘আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রতিমন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com