শিরোনাম

অগ্রণী ব্যাংকে ১০০তম ও ১০১তম ফাউন্ডেশন কোর্সের সমাপনী

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত প্রবেশনারি অফিসারদের ১০০তম ও ১০১তম ব্যাচের ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর ২০২৬ এবিটিআইয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন এবং সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ১০০তম ও ১০১তম ব্যাচের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

দক্ষ ও পেশাদার মানবসম্পদ গড়ে তুলতে অগ্রণী ব্যাংকের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও দেখুন

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প নয়, নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাতিতে মানববন্ধন

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত, জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প ও অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *