শিরোনাম

স্বপ্ন থেকে সাফল্যের মঞ্চে: অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’।

সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, অভিভাবক ও প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস (M.G.Q.)-এর স্মৃতির প্রতি, যার দূরদর্শী নেতৃত্ব ও কর্মদর্শন আজও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার প্রেরণার উৎস।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম এর সভাপতিত্বে এবং কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম -এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লিডার্স ক্লাব অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কৃতী কর্মীদের সম্মাননা প্রদান, অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

‘Leaders Club Awards Program’ সোনালী লাইফের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক আয়োজন, যা কর্মীদের মাঝে উৎকর্ষ, নেতৃত্ব ও সাফল্যের নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

উৎসবমুখর এই আয়োজনে সোনালী লাইফের সাম্প্রতিক সাফল্যসমূহ উদযাপন করা হয়। ২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে কার্যরত সকল জীবন বীমা কোম্পানির মধ্যে প্রিমিয়াম আয়ে সোনালী লাইফ ৫ম স্থান অর্জন করেছে, যার পরিমাণ ৮৬৫.৮৭ কোটি টাকা। একই সঙ্গে নবায়ন প্রিমিয়াম আয়ে ৫ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি, যেখানে আয় হয়েছে ৫৪১.২৪ কোটি টাকা।

এছাড়া দাবি পরিশোধে ৬ষ্ঠ স্থান অর্জন করে সোনালী লাইফ, যেখানে মোট ৪০৫.১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি পরিশোধ করা হয়েছে। এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার ও আস্থার প্রতিফলন। অন্যদিকে, লাইফ ফান্ডে ৭ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯২.৯৭ কোটি টাকা। পাশাপাশি ৬৭৫.৪৫ কোটি টাকার বিনিয়োগ নিয়ে দেশের শীর্ষ ১০ জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে সোনালী লাইফ।

এসব অর্জন সোনালী লাইফের আর্থিক সক্ষমতা, সুশাসন, কার্যকর ব্যবস্থাপনা এবং দেশের লাখো পলিসিধারীর আস্থার সুস্পষ্ট প্রতিফলন।

“এম.জি.কিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২০২৫” সফল আয়োজনের মধ্য দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও প্রমাণ করেছে যে, কর্মদক্ষতা ও নেতৃত্বের যথাযথ মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি অনুপ্রাণিত, দক্ষ এবং ভবিষ্যতমুখী কর্মীবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর।

আরও দেখুন

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *