শিরোনাম

ময়মনসিংহ জেলা খাদ্য অফিসের কার্যক্রমে নতুন গতি, নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান

ময়মনসিংহ জেলা খাদ্য অফিসের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের দক্ষ নেতৃত্ব, সুশাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব উদ্যোগের ফলে খাদ্য বিভাগে সেবার মান বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাহমুদুল হাছান স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন। সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম, ওএমএস, টিসিবি সমন্বয় এবং খাদ্যবান্ধব কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে তাঁর নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।

স্থানীয় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করতে জেলা খাদ্য অফিস নিয়মিত তদারকি ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কৃষকরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি সরকারি খাদ্য মজুদও শক্তিশালী হচ্ছে।

এছাড়া, খাদ্য গুদাম ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও ময়মনসিংহ জেলা খাদ্য অফিস ইতিবাচক ভূমিকা পালন করছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের উদ্যোগকে অনেকেই সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ময়মনসিংহ জেলা খাদ্য অফিস যেভাবে কাজ করে যাচ্ছে, তা জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা এবং সেবামূলক মনোভাবের মাধ্যমে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান ময়মনসিংহের খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

আরও দেখুন

জনস্বাস্থ্য সেবায় ময়মনসিংহে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রওশন আলমের নেতৃত্বে অগ্রযাত্রা

ময়মনসিংহ প্রতিনিধি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ময়মনসিংহ জনস্বাস্থ্য অফিসে নিরাপদ পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্যসেবা নিশ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *