সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা খাদ্য অফিস জনবান্ধব ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ ওমর ফারুক-এর নেতৃত্বে খাদ্যশস্য সংগ্রহ, সরকারি গুদাম ব্যবস্থাপনা, ওএমএস কার্যক্রম, খাদ্যবান্ধব কর্মসূচি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ ওমর ফারুক দায়িত্ব গ্রহণের পর অফিসের কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে তিনি নিয়মিত তদারকি করছেন।
কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহ, সরকারি খাদ্য গুদামের কার্যক্রম মনিটরিং এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলা খাদ্য অফিস জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীল কর্মপরিকল্পনার মাধ্যমে মোঃ ওমর ফারুক সাতক্ষীরা জেলা খাদ্য অফিসকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত সেবা প্রদানে এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com