শিরোনাম

কক্সবাজার বিআরটিএতে সেবার মানোন্নয়নে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ কামরুজ্জামানের কার্যকর নেতৃত্ব

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার বিআরটিএ কার্যালয়ে সেবা কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ কামরুজ্জামান। তাঁর তত্ত্বাবধানে যানবাহনের ফিটনেস পরীক্ষা, নিবন্ধন কার্যক্রম, কারিগরি মান যাচাই এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আধুনিক ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে আইনানুগভাবে যানবাহনের কারিগরি মান নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে বিআরটিএর কার্যক্রম আরও কার্যকর হচ্ছে।

সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জনসেবায় আন্তরিকতার মাধ্যমে মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার বিআরটিএ একটি দক্ষ, আধুনিক ও জনআস্থার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে।

আরও দেখুন

প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ছাড় দিতে পেন্টহাউস লিভিংসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি পেন্টহাউস লিভিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *