সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এর কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে| গত ৩০ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মোঃ শওকাতুল আলম সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন|
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
দায়িত্ব গ্রহণ শেষে আবেদুর রহমান সিকদার বাংলাদেশ ব্যাংক, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা, ¯^চ্ছতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করে ব্যাংকের সুশাসন আরও সুদৃঢ় করা, গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন| তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংক, পরিচালনা পর্ষদ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন|
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে আস্থা, সুশাসন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ|
#EximBank #SammilitoIslamiBank
businessbarta.com সবার জন্য businessbarta.com