শিরোনাম

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উলফাত জাহান মুন, ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর পক্ষে জনাব মিজানুর রহমান সিদ্দিকী-ফাইনান্স ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন-চার্জ) স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর রুম, রেস্টুরেন্ট, সোশ্যাল ইভেন্ট, হেলথ ও ওয়েলনেসসহ বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানটি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক ফটোসেশনের মাধ্যমে শেষ হয়।

আরও দেখুন

সেবার মানোন্নয়নে ধামরাই উপজেলা খাদ্য অফিস

অনলাইন ডেস্ক: খাদ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোঃ মুসা: ঢাকার ধামরাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *