শিরোনাম

মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সঙ্গে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উত্তরাতে হাসপাতাল প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন এমসিডব্লিউ হসপিটাল-এর প্রিন্সিপাল ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) শেখ ফিরোজ কবির এবং এমসিডব্লিউ হসপিটাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. মমিনুর রহমান মামুন। অপরদিকে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) জনাব মো. মিজানুর রহমান সিদ্দিকী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এমসিডব্লিউ হসপিটাল-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব রেজা করিম ও ট্রাস্টি সদস্য ডা. শায়লা সাফিয়া চৌধুরী এবং ঢাকা রিজেন্সি-এর ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মো. মাহমুদ হাসান ও ডিরেক্টর অব এমআইএস জনাব মোর্শেদুর রহমান, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের আওতায় এমসিডব্লিউ হসপিটাল-এর সদস্য, চিকিৎসক ও শিক্ষার্থীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর আবাসন, খাবার, ওয়েলনেসসহ বিভিন্ন হসপিটালিটি সেবায় বিশেষ ছাড় ও একাধিক এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করবেন।

অন্যদিকে, ঢাকা রিজেন্সি-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সহযোগী কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা নিয়মিত ও জরুরি প্রয়োজনে এমসিডব্লিউ হসপিটাল-এর বিভিন্ন চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা ও ছাড় গ্রহণ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং সদস্যদের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

শেরাটন ঢাকায় ‘নাইটস ইন ইস্তাম্বুল’: তুর্কি ফুড ফেস্টিভ্যাল

ঢাকা, বাংলাদেশ | ৩ সেপ্টেম্বর ২০২৬:   ম্যারিয়ট ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান শেরাটন ঢাকা নিয়ে এসেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *