নীলফামারী প্রতিনিধি:
জনস্বাস্থ্য ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (অঃদাঃ) মোঃ আহসান হাবীবের নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে সমন্বয়, প্রকল্প বাস্তবায়নে তদারকি এবং জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতায় দপ্তরের কার্যক্রমে গতিশীলতা এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নীলফামারীর বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
মোঃ আহসান হাবীব বলেন, জনগণের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান কার্যক্রম আরও গতিশীল হলে জেলার মানুষের নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আরও দৃশ্যমান হবে।
businessbarta.com সবার জন্য businessbarta.com