শিরোনাম

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য ৭ ধরনের চিকিৎসা সেবায় প্রায় ৫০০০ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনী (মহিলা ডাক্তার), দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ২৫০০ গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং ২০০ অসহায় মহিলাদের মাঝে ফ্রী সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ও ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মোঃ শাহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

আরও দেখুন

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উপলক্ষে তাদের নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *