ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ব্যাংকের কর্পোরেট অফিসে উইগ্রো এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ইউসিবিএল, উইগ্রো এর তালিকাভুক্ত কৃষকদের কৃষিঋণ প্রদান করবে। জনাব নাবিল মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি এবং জনাব মোঃ মাহমুদুর রাহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, উইগ্রো তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অন্যান্যদের মধ্যে ইউসিবি এর পক্ষে জনাব এ টি এম তাহমিদুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ শাহ্ আলম ভুঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ মহসিনুর রহমান, এসভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান এবং উইগ্রো এর কো-ফাউন্ডার ও সিওও জনাব মোঃ আলভী রাহমান সহ স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা ও বাংলাদেশ সরকারের নতুন অনুদান চুক্তি
৩৩ জন সরকারি কর্মকর্তাকে দেওয়া হবে সর্বোচ্চ প্রায় ৩ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার স্কলারশিপ- …
businessbarta.com সবার জন্য businessbarta.com