সম্প্রতি গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম প্রসারের লক্ষ্যে যমুনা ব্যাংকের রংপুর অঞ্চল ও সংলগ্ন শাখা সমুহের শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবীদের সাথে দিনব্যাপী পৃথক পৃথক শাখার জোনাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা। উক্ত সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের রংপুর অঞ্চলের সকল কর্মকর্তাবৃন্দ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবীগণ। আলোচনা শেষে ব্যাংকের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় এবং তা দ্রুত বাস্তবায়নে তাগিদ দেয়া হয়।
আরও দেখুন
দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ০৭ মে থেকে ০৯ মে পর্যন্ত চলা ফার্স্ট সেল …
businessbarta.com সবার জন্য businessbarta.com