শিরোনাম

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আজ ২১/১১/২০২২ তারিখে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, মসুর, মুগ ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব লি্টুস লরেন্স চিরান -এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবস্তী রায়।

এছাড়াও এই সমাবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সরিষাবাড়ী খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা মোঃ শামছুল হকের

সরিষাবাড়ী প্রতিনিধি: জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং প্রান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *