শিরোনাম

যমুনা ব্যাংক লিমিটেড এর কুমিল্লায় চকবাজার শাখার শুভ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড কুমিল্লার চকবাজার- এ ব্যাংকটির ১৬৭তম শাখার উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: তাজুল ইসলাম (এমপি)। উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, যমুনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক গ্রাহকবৃন্দ।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *