শিরোনাম

বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে “পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় অংশগ্রহণ চুক্তিপত্র স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক- এর মধ্যে “খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি ৮ জানুয়ারি সম্পাদিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর জনাব এ কে এম সাজেদুর রহমান খান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি) জনাব মোঃ আবুল কালাম আজাদ। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *