শিরোনাম

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি প্রশমিত হওয়ার আভাস থাকলেও পাঁচদিনে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। রবিবার (৮ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আগামী দুদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমকি ৩ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সূত্রঃকালেরকন্ঠ

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দর থেকে ২৬৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে একাধিক দেশ তাদের আকাশসীমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *