শিরোনাম

মুক্তাগাছা উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে প্রশংসিত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আশরাফ আলী

মুক্তাগাছা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা খাদ্য অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আশরাফ আলী। তাঁর দায়িত্বশীল নেতৃত্বে খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরকারি খাদ্যশস্য সংগ্রহ, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস কার্যক্রমসহ বিভিন্ন সেবা নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়নে মুক্তাগাছা উপজেলা খাদ্য অফিস নিয়মিত তৎপর রয়েছে।

সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে অফিসে গড়ে উঠেছে একটি ইতিবাচক কর্মপরিবেশ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আশরাফ আলীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও মুক্তাগাছা উপজেলা খাদ্য অফিস একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিকে আরও গতিশীল করবে এবং জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও দেখুন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এর কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির দায়িত্ব হস্তান্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *