শিরোনাম

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে মুন্সিগঞ্জে ফ্রি কম্বল ও সেলাই মেশিন বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা ও বজ্রযোগিনী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে ফ্রি কম্বল, অসহায় মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন বিতরণ এবং গোয়ালঘুন্নীতে মেডিকেল ক্যাম্পে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৭৫৩ জনকে ফ্রি চিকিৎসা এবং ৭১৮ জনকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধানকার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

ঢাকা রিজেন্সি-তে শুরু হলো দক্ষ প্রশিক্ষণে সাঁতারের নতুন অধ্যায়

  এই গরমে প্রশান্তির পরশ খুঁজছেন? চলে আসুন নির্মল ঠাণ্ডা জলে—ঢাকা রিজেন্সির সুইমিং পুলে! রুফটপে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *