শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে ২২ জানুয়ারি ২০২৩ইং তারিখে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ৩৩ জন কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল অপারেশন্স’– শীর্ষক প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল জনাব মোঃ সাইদুর রহমান।
আরও দেখুন
সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, আবারও সি-সিরিজ স্মার্টফোনের লাইনআপে ব্যাটারি পারফরম্যান্সে যুগান্তকারী পরিবর্তন আনার …
businessbarta.com সবার জন্য businessbarta.com