শিরোনাম

ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বিশেষ বুথ চালু

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হজযাত্রীদের সেবার জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। ১৯ মে ২০২৩, শুক্রবার ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার ও সাবিনা আলম, ঢাকা হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) মো. সাইফুল ইসলাম, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডোর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।

আরও দেখুন

এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে

১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *