শিরোনাম

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের রানার্সআপ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর রানার্সআপ হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৯ জুন,শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, টিম ম্যানেজার মুহাম্মদ পিয়ারু এবং অধিনায়ক সাইফুদ্দিন সিরাজি হামিমের হাতে ট্রফি ও প্রাইজমানি বাবদ ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং সিইওবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

  বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *