শিরোনাম

সপ্তমবারের মতো বাংলাদেশের সেরা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

এশিয়ামানি সেরা ব্যাংক আওয়ার্ড ২০২৩-এ ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এই গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতার উন্নতিকরণ, সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্তিমূলক কর্মকান্ড এবং প্রতিনিয়ত উদ্ভাবনকে শক্তিশালী করে শিল্পখাতের ভেতরে ও বাইরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিশ্রুতি ও দ্বায়বদ্ধতার অবদান স্বীকৃতি স্বরূপ এই সম্মাননাটি প্রদান করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর নিম্ন-কার্বন নিঃসরণ কর্মকান্ডের মাধ্যমে দেশের কৃষি ও উদ্যোক্তা খাতকে পরিবর্তনের পাশাপাশি ব্যাংকটির অর্থায়ন ও নেট-জিরো প্রয়াসের অগ্রগতির ফলে এশিয়ামানির প্রশংসা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল টুলস ও প্রযুক্তির উন্নয়নে দেশের প্রথম এন্ড-টু-এন্ড ডিজিটাল ক্রস-বর্ডার লেটার অফ ক্রেডিট, দেশের প্রথম স্বয়ংক্রিয় ওভার-দ্য-উইকেন্ডে ঋণ বিতরণ এবং বিভিন্ন কোম্পানির জন্য নগদ ও তারল্য ব্যবস্থাপনাসহ আর্থিক সমাধানের বাস্তবায়নে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “১১৮ বছর ধরে বাংলাদেশে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে যেখানে দেশের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটি ক্যাশলেস ইকোনমি গড়ে তুলতে, প্রযুক্তির দ্বারা বাণিজ্য এবং বিনিয়োগ ত্বরান্বিত করতে, টেকসই অর্থায়নের সুবিধার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের বৃদ্ধিতে,কমিউনিটি বিনিয়োগগুলিকে শক্তিশালী করে চরের কৃষকদের ক্ষমতাযনn এবং আরো অনেক ক্ষেত্রে আমাদের অবদানের স্বীকৃতিস্বরুপ এই সম্মাননাটি। আমরা আমাদের পদক্ষেপসমূহের সাফল্যের জন্য গর্বিত এবং সামনে থাকা সম্ভাবনাগুলোর প্রত্যাশায় আছি। দীর্ঘ এ যাত্রায় আমাদের সঙ্গী হিসেবে আমি আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক, এবং অন্যান্য স্টেকহোল্ডারদের একটি উজ্জ্বল ভবিষ্যত গড়তে তোলার প্রয়াসে আমাদের সাথে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারী চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ২০২২ সালে ২৫টি আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।

এশিয়ামানি একটি আর্থিক প্রকাশনা, যা বাণিজ্য ও অর্থ সংক্রান্ত বিষয়বস্তু প্রকাশ করে থাকে। এশিয়ামানি-এর প্রতিটি সংখ্যায় এশিয়ার আটটি বাজারে এর বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং ব্যাংকিং খাতে পুরস্কার প্রকাশ করা হয়। এশিয়ামানি বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ডের লক্ষ্য হল বিগত ১২ মাসে কোন ব্যাংকগুলো কোর ব্যাংকিং কার্যক্রমের পরিসরে তাদের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তা চিহ্নিত করা।

আরও দেখুন

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (DMD) সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director – DMD) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এভিয়েশন শিল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *