শিরোনাম

বিদেশী বিনিয়োগকারীদের ওয়ান স্টপ ব্যাংকিং সেবা প্রদানে প্রাইম ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক সম্প্রতি রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশী বিনিয়োগকারীদের ওয়াান স্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বিদেশী বিনিয়োগকারীরা বিডা- এর ওয়াান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাইম ব্যাংকে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ও অ¯’ায়ী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যব¯’াপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপ¯ি’ত ছিলেন। বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার এই প্রচেষ্টায় প্রাইম ব্যাংক, বিডা-এর সাথে একসাথে কাজ করতে পেরে গর্বিত।

প্রাইম ব্যাংকের উপব্যব¯’াপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন বলেন ”বিডা-এর সাথে এই অংশীদারিত্বের সূত্র ধরে প্রাইম ব্যাংক বাংলাদেশে বিদেশী বিনিয়োগ সহজীকরণে অবদান রাখতে সক্ষম হবে। ২৮ বছরেরও বেশি সময় ধরে প্রাইম ব্যাংক বাংলাদেশের একটি নেতৃ¯’ানীয় ব্যাংক হিসেবে দেশের অর্থনীতিতে বৃহত্তর অবদান রাখার পাশাপাশি উন্নয়ন এবং সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে প্রতিশ্রæতিবদ্ধ।”

 

আরও দেখুন

বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর

যমুনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি খাতের উন্নয়নে, রপ্তানি বহুমুখীকরণ এবং গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *