শিরোনাম

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

 

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও এসএমসি ফার্মাসিউটিক্যালের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হলো ১০ সেপ্টেম্বর, ২০২৩ হোটেল সী প্যালেস, কক্সবাজার এ। সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের উভয় প্রতিষ্ঠানের অর্জিত ব্যবসার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সেরা সেলস টিমের কর্মীদের সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসএমসি-এর সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমসি-এর বোর্ড অব ডিরেক্টরস-এর সাবেক চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী। এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব তছলিম উদ্দিন খান তার বক্তব্যে কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে কাজ করার জন্য বিক্রয় প্রতিনিধিদের প্রশংসা করেন। এসএমসি এন্টারপ্রাইজ-এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আমিরুল হক তার বক্তব্যে বিপণন কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন।

সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের পারফরমেন্স উপস্থাপন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার জনাব সি এন মন্ডল ও এসএমসি ফার্মাসিউটিক্যালের হেড অব বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান জনাব শেখ জাহিদুর রহমান।জনাব সি এন মন্ডল বলেন, “কোম্পানির আয় ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩৩% বেশি।” বিপণন কৌশল উপস্থাপন করেন জনাব খন্দকার শামীম রহমান, জিএম, মার্কেটিং, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর বোর্ড অব ডিরেক্টরস-এর সম্মানিত পরিচালক ও সদস্যবৃন্দ, এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।সম্মেলন শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

 

আরও দেখুন

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

  বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *