শিরোনাম

আমার শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া

মারা গেছেন দেশের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই ফিল্মি দুনিয়ায় এসেছেন সালমান শাহ ও মৌসুমী। শাকিব খানের নামটিও তারই দেওয়া। আকস্মিক প্রয়াণে মাসুদ রানা ওরফে শাকিব খান স্মৃতিচারণা করলেন প্রয়াত এই নির্মাতাকে নিয়ে।

শাকিব খান বলেন, ‘এই তো কয়েক দিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম!  জানলাম, ভাবির মৃত্যুর এক দিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…’

তার নামটিও সোহানুর রহমান সোহান দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া।

Source: kalerkantho.com

আরও দেখুন

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি স্বাক্ষর

মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরো বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *