শিরোনাম

ইউনাইটেড হেলথকেয়ার এর বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

ইউনাইটেড হেলথকেয়ারের সহ প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল, জামালপুরের এম এ রশিদ হসপিটাল এবং ধানমন্ডির মেডিক্স এ অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার স্ক্রিনিং সহ মাস জুড়ে নানামুখী কর্মসুচীর আয়োজন করা হয়েছে।

ক্যান্সার স্ক্রিনিং সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শুরুতেই ক্যান্সার সনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য শুরুতেই ক্যান্সার শনাক্ত এবং সঠিক চিকিৎসায় প্রায় এক- তৃতীয়াংশ ক্যান্সার নিরাময় সম্ভব। এই উদ্যোগটি সারাদেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হসপিটালের প্রতিশ্রুতির অংশ।

উক্ত ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে সবাই নিজ নিজ ক্যান্সার বিষয়ক পারিবারিক ইতিহাস ও শারিরীক লক্ষনাদি পর্যালোচনা করে ক্যান্সারের উপস্থিতি কিংবা সম্ভাবনা যাচাই করেছেন।

 

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *