শিরোনাম

কক্সবাজারে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, আগামী ২৭/০৭/২০২৪ খ্রি. শনিবার সকাল ৬:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SMW4) সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ল্যান্ড ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত সময়ে SMW4 এর মাধ্যমে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

 

সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *