শিরোনাম

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৮ আগস্ট ২০২৪ তারিখ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও দেখুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে গুরুত্ব

নারায়ণগঞ্জ প্রতিনিধি: খাদ্য ব্যবস্থাপনা ও সরকারি সেবা নিশ্চিতে কাজ করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিসবাহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *