শিরোনাম

নাগরিক ও ওয়ারিশান সনদসহ কাউন্সিলর প্রদত্ত অন্যান্য সনদ দেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে প্রদান করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখার লক্ষ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত এক দপ্তর আদেশ জারি করা হয়েছে।

করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোন ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ‘ওয়ার্ড সচিব’ কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত ‘দায়িত্বপ্রাপ্ত’ কোন কর্মকর্তা সে সকল কাগজপত্র যাচাই-বাছাই/ তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদনে চাহিত সনদ প্রদান করা হবে।

আরও দেখুন

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *