শিরোনাম

আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড’ পেল সোনালী ব্যাংক’

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩’ প্রতিযোগিতায় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছে সোনালী ব্যাংক পিএলসি।

২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সোনালী ব্যাংক পিএলসি এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।

১৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় অর্থ উপদেষ্টা জনাব ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের হাতে এ পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সেলিম উদ্দিন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান, আইসিএমএবি’র সভাপতি জনাব মাহতাব উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সুভাষ চন্দ্র দাস, চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব ইকবাল হোসেন ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

জাতীয় অর্থনীতিতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান আইসিএমএবি ২০০৭ সাল হতে এ পুরস্কার প্রদান করে আসছে।

আরও দেখুন

স্বপ্ন থেকে সাফল্যের মঞ্চে: অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *