তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে গত ১৮ মার্চ (মঙ্গলবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-মেঘনাঘাট-এর আওতাধীন পুরান বাউশিয়া, গজারিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ১টি অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করাসহ আনুমানিক ২০ ফুট এমএস পাইপ ও ১৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১২,০০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,৯৫,৭২৫/- টাকা (দৈনিক ভিত্তিক)।
এছাড়া, একই দিনে উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ মহোদয়ের নেতৃত্বে ভিজিল্যান্স শাখা (নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) এবং ভিজিল্যান্স শাখা (রূপগঞ্জ ও নরসিংদী) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জোবিঅ-নরসিংদী’র আওতাধীন বিভিন্ন এলাকার ০৫ ( পাঁচ) টি সিএনজি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করা হয়। তন্মধ্যে ০১ টি সিএনজি গ্রাহক এ.এইচ.বি সিএনজি ফিলিং স্টেশন (গ্রাহক সংকেত: ৭৩৬০০০৩২০, ৮৩৬০০০৩২০, ঠিকানা: দক্ষিণ শিবমান্দি, পাঁচদোনা, নরসিংদী)- এর ক্যাপটিভ রানের মিটারটিতে অবৈধ হস্তক্ষেপ পরিলক্ষিত হওয়ায় গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী উভয় রানের গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২২৫টি শিল্প, ১৪৪টি বাণিজ্যিক ও ২৮,০৮৩টি আবাসিকসহ মোট ২৮,৪৫২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৪,৯৬২টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।
businessbarta.com সবার জন্য businessbarta.com