শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর প্রবেশনারী অফিসারদের মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে ২৫ আগস্ট ২০২২ইং তারিখে ৪০ জন প্রবেশনারী অফিসারদের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে কর্মকর্তাদের করণীয় বিষয়ে প্রায়োগিক দিক-নির্দেশনা প্রদান সহ সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল জনাব মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, আগস্ট ১২, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *