জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২৮ জুলাই সোমবার বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান । বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
আরও দেখুন
সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৪৩তম সভা ২৩ মে শনিবার ব্যাংকের প্রধান …
businessbarta.com সবার জন্য businessbarta.com