অদ্য ১৪ আগস্ট ২০২৫, ঢাকা-
রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল দ্যা ওয়েস্টিন-এ এক অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান NPOLY গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান এনপলিমার কন্সট্রাকশন লিমিটেড এবং দেশীয় আমদানীকারক প্রতিষ্ঠান এসআরএস কর্পোরেশন যৌথভাবে চীনে উৎপাদিত বিখ্যাত DAFU Pump & Motor-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করে।
DAFU গ্রুপ এর বাংলাদেশ প্রতিনিধি এসআরএর কর্পোরেশনের কর্ণধার জনাব প্রতাপ সমাদ্দার বলেন, চীনের বিখ্যাত প্রতিষ্ঠান DAFU গ্রুপ প্রায় চার দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় DAFU ব্রান্ডের ওয়াটার পাম্প ও মোটর প্রস্তুতকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ১৯৮৮ সালে চীনের Zhejiang প্রদেশে প্রতিষ্ঠিত DAFU গ্রুপ বর্তমানে ২০০,০০০ বর্গমিটার এলাকায় বিস্তৃত আধুনিক উৎপাদন ইউনিট পরিচালনা করছে, যেখানে ১,৫০০ এর বেশি দক্ষ কর্মী এবং ২,৮০০ সেট উন্নত CNC ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির রয়েছে ৩০টিরও বেশি প্রযুক্তিগত পেটেন্ট, যা তাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ বহন করে। তাছাড়া বাংলাদেশে DAFU Pump & Motor এর দক্ষ টেকনিক্যাল সার্ভিস টীম থাকায় সম্মানিত গ্রাহকবৃন্দকে উন্নতমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি DAFU গ্রুপ এর পরিচালক জনাব টীম বলেন, “DAFU ব্রান্ডের পণ্যসমূহের পরিসর অত্যন্ত সমৃদ্ধ সারফেস পাম্প, সাবমার্সিবল পাম্প, সেন্ট্রিফুগাল পাম্প, সেলফ-প্রাইমিং জেট পাম্প, গভীর কূপ পাম্প, মাল্টি-স্টেজ পাম্প, সার্কুলেশন পাম্প, এমনকি সোলার ওয়াটার পাম্পও এর অন্তর্ভুক্ত। বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮০ লাখ পাম্প ও ১০ লাখ মোটর, যা বিশ্বব্যাপী বিপুল চাহিদা মেটাচ্ছে। আমরা ISO 9001, CE, GS. EMC এবং ROHS সার্টিফায়েড মান নিশ্চিত করি। পাশাপাশি, কাস্টমাইজড সলিউশন, উন্নতমানের বিক্রয়োত্তর সেবা এবং পেশাদার টেকনিক্যাল কনসালটিং প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এনপলি গ্রুপ এর সঙ্গে এ ধরনের ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের পাম্প ও মোটর পৌঁছে দেবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি NPOLY গ্রুপ এর কর্ণধার জনাব রিয়াদ মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশের পানি সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা। আমরা চাই DAFU Pump & Motor ব্র্যান্ডকে আমাদের পণ্যের সঙ্গে একটি পূর্ণাঙ্গ পানির সমাধান প্যাকেজে রূপান্তরিত করতে। উন্নতমানের পাম্প গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আমরা পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করব, যা দেশের শিল্প ও কৃষি উভয় ক্ষেত্রেই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
NPOLY গ্রুপ এর চীফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার লোকমান হাকিম বলেন, “DAFU Pump & Motor পণ্য বিতরনের মাধ্যমে এখন থেকে এনপলি গ্রুপ শুধু পাইপ, ট্যাংক ও ডোর নয়, বরং পানির নিরবচ্ছিন্ন উৎস নিশ্চিত করতে সক্ষম হবে, যা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে আমাদের প্রায় ৪,০০০ পরিবেশক, ২৫,০০০ রিটেইলার এবং ৮৫০ জনের দক্ষ বিক্রয়কর্মীদল সক্রিয়ভাবে কাজ করতে বদ্ধ পরিকর।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন NPOLY গ্রুপ এর বিক্রয় বিভাগের প্রধান জনাব শেখর সাহা, মার্কেটিং বিভাগের প্রধান জনাব রকিব আহমেদ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।
businessbarta.com সবার জন্য businessbarta.com