শিরোনাম

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২৭ অক্টোবর (সোমবার) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও পত্রে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ (Emergency/Diversion) এর ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

 

আরও দেখুন

জনবান্ধব সেবায় আস্থার প্রতীক: ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য অফিসে মোঃ রেজাউল ইসলামের নেতৃত্বে সেবার নতুন দিগন্ত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য অফিস জনসেবামুখী কার্যক্রম, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *