শিরোনাম

কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

২১ ফেব্রুয়ারি, শনিবার সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ব্যাংকের অন্যান্য নির্বাহী, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নে কাজ করছে বন্দর উপজেলা খাদ্য অফিস, নেতৃত্বে মোঃ মুশফিকুর রহমান

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিজনেস বার্তা | businessbarta.com জনসাধারণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *