শিরোনাম

Maminul Islam

শেষ ওভারে নাটকীয়তার পর বাংলাদেশের জয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক করলেও ২ উইকেটের জয় …

বিস্তারিত দেখুন

যুক্তরাষ্ট্র-কানাডায় প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’র আয় ৮৪ হাজার ডলার

সাত জুলাই উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’-এর পরই আসন নিয়েছে ঈদের প্রবল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। তিন দিনের আয়ে এই অবস্থান ছিল চতুর্থ। এই তথ্য প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।তিনি জানান, ‘প্রিয়তমা’র প্রথম সপ্তাহের রিপোর্ট …

বিস্তারিত দেখুন

ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি

ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট আগামী দিনের জন্য রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতেও প্রযোজ্য। ইতালীয় সরকার শনিবারের রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সূর্যালোক এড়াতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন …

বিস্তারিত দেখুন

জনতা ব্যাংকে আট নতুন মহাব্যবস্থাপক

উপমহাব্যবস্থাপক থেকে সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডে আটজন নতুন মহাব্যবস্থাপক যোগদান করেছেন। সদ্য পদোন্নেতিপ্রাপ্ত আরিফ আহমেদ, মোঃ আনিছুর রহমান আকন্দ ও মোঃ হাফিজুর রহমান মোল্লা ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। রুহিয়া আখতার ১৯৯৬ সালে এবং অনিতা দে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান …

বিস্তারিত দেখুন

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও ফি জমা দিতে পারবে জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকেরা সোনালী ব্যাংক ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকেরা এখন অনলাইনে ঘরে বসেই সব ধরণের ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং অন্যান্য ফি-চার্জ পরিশোধ করতে পারবেন। ১৩ জুলাই, বৃহস্পতিবার এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন …

বিস্তারিত দেখুন

শেয়ারহোল্ডাররা ২০২২ ইং সালের জন্য বাটার ৩৬৫% নগদ লভ্যাংশ ৫১ তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করেছে

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫১ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ইং সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানী চেয়ারম্যান জনাব রাজীব গোপালাকৃষ্ণনান। সভায়, অন্যান্য কার্যাবলীর সাথে শেয়ারহোল্ডারগন নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৩৬৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ৩৬৫% …

বিস্তারিত দেখুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রচারণা অনুষ্ঠিত

  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট ও ফরেন রেমিট্যান্স বিভাগ কর্তৃক আয়োজিত ‘প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান …

বিস্তারিত দেখুন

সাসটেইনিবিলিটি রিপোর্ট প্রকাশ করলো মেটলাইফ

সম্প্রতি ‘সাসটেইনিবিলিটি রিপোর্ট ২০২২’ প্রকাশ করেছে মেটলাইফ। রিপোর্টটিতে উদ্দেশ্যর সাথে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানটি কিভাবে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অবদান রেখে চলেছে এবং গ্রাহক, কর্মী, সমাজ ও অংশীদারদের সক্ষমতা তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে বিশ্বজুড়ে নেওয়া নানা দৃষ্ঠান্তমূলক সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বাংলাদেশে নেওয়া নানা উন্নয়নমূলক …

বিস্তারিত দেখুন

জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদের ঋণে টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জয়িতা নারী উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণে টিভিএস স্কুটার ও ঋণের চেক হস্তান্তর করেছেন। ঢাকার ধানমন্ডিতে রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি পাঁচ জন নারীর হাতে মোট ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস …

বিস্তারিত দেখুন

মিনিস্টারের ‘হুলস্থুল অফারে’ ফ্রিজ কিনলেই টিভি ফ্রি

১১ই জুলাই, ২০২৩ । ঢাকা দেশের অন্যতম প্রধান এবং জনপ্রিয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ‘মিনিস্টার গ্রুপ’ ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘হুলস্থুল অফার’। এই অফারে টিভি একদম ফ্রি। শুধু টিভিই নয়, মিনিস্টার পণ্য ক্রয়ে রয়েছে অবিশ্বাস্য সব নগদ মূল্যছাড় এবং পণ্যের সাথে আর্কষণীয় উপহার। হুলস্থল অফারে মিনিস্টার M-600-6D (৬০০ লিটার) মডেলের …

বিস্তারিত দেখুন