তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ মে (মঙ্গলবার) ২০২৫ জনাব হাছিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন ‘ভাটেরচর (নতুন রাস্তা সংলগ্ন), গজারিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টি চুন কারখানা ও সেভেন স্টার হাইওয়ে রেস্তোরাঁ এন্ড কাবাব হাউজ নামীয় অবৈধ হোটেল ও রেস্টুরেন্ট এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জিআই পাইপ ৩/৪” ব্যাসের ২০ ফুট, স্টার বার্ণার (৪৫সিএফটি) – ৫টি, আবাসিক ডাবল বার্ণার (২১ সিএফটি) -১টি এবং প্লাস্টিকের হোজ পাইপ ৫০০ ফুট (আনুমানিক) অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। চুনা কারখানার জমির মালিক ও কারখানা পরিচালকদের নামে এফআইআর (FIR)গজারিয়া থানায় দাখিল করা হয়েছে। এছাড়াও সেভেন স্টার হাইওয়ে রেস্তোরাঁ এন্ড কাবাব হাউজের মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ৬২৪৬ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,০১,৮৭৫/- টাকা (দৈনিক ভিত্তিক)।
একই দিনে, জনাব মো: শহীদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ-শ্রীপুর আওতাধীন শিরিরচালা ও ভাঙ্গনাহাটি, শ্রীপুর থানা, গাজীপুর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৬০০ ফুট বিতরন লাইনের আনুমানিক ১৫০ দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৩৫০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক রাজস্ব শাখা -ভালুকা ও জোবিঅ- ভালুকা -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ২টি আবাসিকের ৮টি ডাবল চুলা ও অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ১টি আবাসিকের ২টি ডাবল চুলা সহ মোট ০৩টি আবাসিকের ১০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২০ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৪টি শিল্প, ২০৩টি বাণিজ্যিক ও ৩৭,৩১৪টি আবাসিকসহ মোট ৩৭,৭৭১টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৩,০৭৭টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে
businessbarta.com সবার জন্য businessbarta.com