শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান

ঢাকা, ১৪ জুলাই (সোমবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৩ জুলাই (রবিবার) ২০২৫ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ -টংগী -এর আওতাধীন দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ১টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৪০০ টি বাড়ির ৫০০ টি আবাসিক ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ব্যাসের আনুমানিক ১,০০০ ফুট লাইন পাইপ ও ১/২” ব্যাসের আনুমানিক ৩০০ ফুট হোস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।

একই দিনে, জনাব হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সোনারগাঁও, জোবিঅ -সোনারগাঁও -এর আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরের সোনারগাঁও ইকোনোমিক জোনের পার্শ্ববর্তী এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩ টি অবৈধ চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১.৫” ব্যাসের আনুমানিক ১২০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও ১.৫” পিভিসি পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয়েছে এবং এক্সকেভেটরের মাধ্যমে মালামাল গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৩ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৭৪টি শিল্প, ২৭৩টি বাণিজ্যিক ও ৪৬,৬১৯টি আবাসিকসহ মোট ৪৭,১৬৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,০০,৬৬৭টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৯৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

 

আরও দেখুন

ডেসকোর নিজস্ব স্থাপনায় কল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনেসিস আইটি লিমিটেড ডেসকো’র কল সেন্টার পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ১ ডিসেম্বর ২০২৫ ডেসকো’র ট্রেনিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *