শিরোনাম

ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম জনতা ব্যাংক।

ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫ বাস্তবায়নের জন্য রাষ্ট্রমালিকানাধীন বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি.। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চীফ ইনোভেশন অফিসার, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ অনিসসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *