এবি ব্যাংক লিমিটেড এবং গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংক কার্ডহোল্ডারবৃন্দ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রির্সোটের রুম রেন্টে ৫২% এবং এ্যালা কার্টে মেনুতে ১০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
এবি ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল শাহরিয়ার এবং গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের হেড অব সেলস শিবাশীষ কোলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় এবি ব্যাংকের হেড অব জিএসএসপি মেজর (অবঃ) এসকে মুহাম্মদ ইউসুফ রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও দেখুন
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …
businessbarta.com সবার জন্য businessbarta.com